আদ দাওয়াহ্ রিসার্চ ইনস্টিটিউট সম্পূর্ণ অরাজনৈতিক, শিক্ষামূলক একটি দ্বীনি প্রতিষ্ঠান। কুরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান সর্বস্তরের মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
এই ডিজিটাল অ্যাপটির মাধ্যমে আপনি অত্যন্ত সহজে কুরআন হিফজ, ক্বারীআনা চর্চা, শব্দে-শব্দে অনুবাদ এবং তাফসির অধ্যয়ন করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হলো মানুষের মাঝে আল্লাহর কালামের আলো ছড়িয়ে দেওয়া।
এর পাশাপাশি, আমরা প্রতিনিয়ত অ্যাপটিকে আরও উন্নত এবং ব্যবহারকারী-বান্ধব করার জন্য কাজ করে যাচ্ছি, যাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্বীনি শিক্ষা অর্জন করা আরও সহজ ও আনন্দদায়ক হয়। আমাদের লক্ষ্য হলো একটি সমৃদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে শুদ্ধ আকিদা ও আমলের সঠিক নির্দেশনা থাকবে। ইন-শা-আল্লাহ্
আমাদের কার্যক্রমে যুক্ত থেকে এবং আপনাদের নেক দুয়ায় আমাদের সর্বদা স্মরণ রাখার বিনীত অনুরোধ রইল। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।
বিনীত,
ড. মাইনুল ইসলাম বিন লুৎফর রহমান
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আদ দাওয়াহ্ রিসার্চ ইনস্টিটিউট